আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ধর্ষণ মামলায় চ্যানেল-১৬-এর এমডির বিরুদ্ধে অভিযোগ গঠন

image_92860.channel_16_bd.png
ধর্ষনের মামলায় বেসরকারী চ্যানেল ১৬ এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামি ৫ আগস্ট মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এনামুল হক আসামির বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।
এর আগে এ শুনানি উপলক্ষে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের আগে তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। আসামি ষড়যন্ত্রের শিকার বলে এসময় নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলার অভিযোগে বলা হয়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামি খন্দকার গোলাম মুহিত গত বছরের ১৬ নভেম্বর বাদীর পল্লবীর বাসায় যায়। সেখানে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। একই বছরের ২০ নভেম্বর পল্লবী থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন ওই নারী।
চলতি বছরের ২১ জানুয়ারি পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আসামির বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

প্রকাশ: কালেরকন্ঠ


Top