প্রবাসী যাত্রীদের স্বর্ণ বহন সীমিত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আজ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনার সময়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারবে এবং অতিরিক্ত সর্বোচ্চ ২০০ গ্রাম পর্যন্ত প্রতি স্বর্ণবারে ৩০০০ টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে। সম্প্রতি স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় তা রোধ করতে সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
এর মধ্যে মার্চ ও এপ্রিল মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১০৬ ও ১০৫ কেজি স্বর্ণের দুটি বড় চালান আটক করেছে।
আগের আইন অনুযায়ী একজন যাত্রী বিনা শুল্কে ২০০ গ্রাম (১৭ তোলা) স্বর্ণলংকার আনতে পারে।
ওই যাত্রী ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার প্রতি তোলা (১১.৬৬৪ গ্রাম) ১৫০ টাকা শুল্ক পরিশোধ করে আনতে পারে।