আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে গুলি করে টাকা ছিনতাই

chintai1
সাভারে প্রকাশ্য দিবালোকে গুলি করে শাহানা আক্তার নামে এক গৃহবধূর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূকে উদ্ধার করে সাভারে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাভারের কলমা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাভার শাখা থেকে শাহানা আক্তার ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর একটি বেবি-ট্যাক্সিযোগে সাভারের কলমা এলাকায় নিজ বাসায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি বেতার কেন্দ্রের সামনে পৌঁছলে একটি মোটর সইকেলযোগে তিন যুবক তার বেবিট্যাক্সির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা প্রকাশ্যে তার পায়ে গুলি করে সাথে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার শাহানা আক্তারের স্বামী নজরুল ইসলাম বলেন, তিনি ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে আমার স্ত্রীকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য পাঠাই। ছিনতাইয়ের খবর শুনে হাসপাতালে ছুটে আসি। ডাক্তারগণ জানান গুলিটি ডান পায়ের এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে।

সাভার মডেল থানাার পরিদর্শক (তদন্ত) দীপকচন্দ্র সাহা কালের কন্ঠকে বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত সোমবার আশুলিয়ায় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও ইউনুস মিয়াকে গুলি করে সাড়ে পাচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বত্তরা। ঘটনার পরপর তাদের যথাক্রমে সাভার সিএমএইচ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইউনুস মিয়াকে উন্নতর চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


Top