আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


নগ্ন হয়ে ধর্ষণের প্রতিবাদ করায় গ্রেপ্তার

image_92923.nude
ধর্ষণের প্রতিবাদের নগ্ন হয়ে প্রতিবাদ করে গ্রেপ্তার হলেন উত্তর প্রদেশের একদল মহিলা। উত্তর প্রদেশে সাম্প্রতিক এক মহিলা বিচারককে ধর্ষণ করার ঘটনায় ক্ষুব্ধ একদল মহিলা আজ বুধবার নগ্ন হয়ে প্রতিবাদ জানান। এই ‘অপরাধে’ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাঁদের। সূত্র জানিয়েছে, ওই পাঁচ মহিলা গতকালের ৩০ জন মহিলার প্রতিবাদ মিছিলেও যুক্ত ছিলেন। তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত।

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। হক কথা? না, নিভৃতে কেঁদে যে বিচার পাওয়া যায় না, তা এদেশের মানুষ ঠেকে শিখেছে বা বলা ভালো ঠেকে শিখছে। এই সোচ্চার প্রতিবাদের বাণী দেশের কিছু সংখ্যক মানুষকে বোধহয় চোখে আঙুল ঢুকিয়ে শিখিয়েছিলেন মণিপুরের সাহসী নারীরা। তারা সেনা জওয়ানের হাতে ধর্ষণ এবং নিগ্রহের প্রতিবাদেও নগ্ন মিছিল করেছিলেন মণিপুরের রাজপথে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সহ্যশক্তি এবং লজ্জার পরত জমতে থাকে প্রতিবাদের ভাষার উপরে। কিন্তু মানুষ যে এখনও নধরকান্তি মেষশাবক হয়ে যায়নি তা আরও একবার প্রমাণ করলেন নির্ভয়া। মৃত্যুর আগে নিজের মধ্যে জ্বলতে থাকা প্রতিবাদের আগুন ছড়িয়ে দিয়ে গেলেন আম জনতার মধ্যে। সেই আগুনে তোলপাড় হয়ে গিয়েছিল সারা দেশ।

কিন্তু তাতে পৈশাচিকতায় কোনও ভাঁটা পড়েনি। কথায় বলে ‘রক্ষকই ভক্ষক’। কিন্তু সেই রক্ষককের শরীরে যদি পড়ে ধর্ষণের আঁচড়? তখন কোথায় মুখ লোকায় গণতন্ত্র? সেই প্রশ্নের উত্তর জানা না থাকলেও একদল সাহসী মহিলা আইনজীবী যে তাঁদের সহকর্মীর উপর হওয়া পৈশাচিক অত্যাচার মুখ বুজে সহ্য করে নেবেন না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন। হোক না সেই সহকর্মী অপরিচিতা। তাতে কী যায় আসে! মনুষ্যত্বের কর্তব্য তো অপরিচিত নয়। সেই কর্তব্যের তাগিদেই উত্তরপ্রদেশের মহিলা বিচারকের সঙ্গে হওয়া ধর্ষণের প্রতিবাদে কেরলার হাইকোর্টের মহিলা আইনজীবীরা নগ্ন হয়ে পথে হাঁটলেন। গায়ের উপর আলগা হয়ে পড়ে রইল সাদা, গেরুয়া এবং সবুজ কাপড়। পাশাপাশি দাঁড়ালে তবেই যে পূর্ণ হয় ভারতের পতাকা। কিন্তু একজনও ছিটকে গেলে হারিয়ে যায় পতাকার বা দেশের অস্তিত্বও। কোচির রাজপথ সাক্ষী থাকল এই ধিক্কারের। বদল কী আসবে? নাকি ক্রমশ আরও বিপন্ন হয়ে উঠবে এদেশের বুকে নারীদের অস্তিত্ব। প্রশ্নটা এলোমেলো হয়ে ঘুরে বেড়ায় এদেশেরই পথে ঘাটে।

সূত্র : এই সময়


Top