আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয় (ভিডিও সহ)

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


ঢাকা:
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ভোরে মাঠে নেমেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩-০ গোলে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে জয় নিয়ে নিজেদের ফেভারিট বলে প্রমান দিয়েছে আলজান্দ্রো স্যাবেইয়ার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে নেন রুদ্রিগো প্যালাসিও। কর্নার কিক থেকে হেড করে বল জালে জড়ান প্যালাসিও। ত্রিনিদাদের গোলরক্ষক বলটি আটকাতে চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলে।

https://www.youtube.com/watch?v=Cwl8-y4N25U&feature=player_embedded[plumba id=null style=radio]

মেসির জোড়ালো দ্বিতীয়ার্ধের ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জাভিয়ের মাসচেরানো। ডি বক্সের কিছুটা বাইরে থেকে মেসির নেয়া জোড়ালো শট সরাসরি গোলবারে লেগে ফিরে এলে আলতো টোকায় বল পাঠাতে ভুল করেননি মাসচেরানো।

আর শেষ গোলটি করেন ম্যাক্সি রুদ্রিগেজ (৬৪ মিনিটে)। মাঝমাঠ থেকে লং পাসে ত্রিনিদাদের গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি মাসচেরানো। তবে পিছনে ব্যাকপাস দিলে রুদ্রিগেজ তাতে সফল হন।

বিশ্বকাপের আগে শনিবার আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

 


Top