আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৩১ হাজার ২২১ কোটি টাকা

ঘাটতি পূরণে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে ৩১ হাজার ২২১ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে এই ঋণ নেওয়ার কথা জানান।
আগামী অর্থ বছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এর মধ্যে বাজেট ঘাটতি থাকছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। যা জিডিপির পাচঁ শতাংশ। এই ঘাটতির মধ্যে জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বৈদেশিক উৎস থেকে এবং বাকি সাড়ে তিন শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে মেটানো হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে আসবে আড়াই শতাংশ। যা টাকার অংকে ৩১ হাজার ২২১ কোটি টাকা।
এদিকে, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সম্পদ আহরণ তথা রাজস্ব আদায়ে বিপুল পরিমাণ ঘাটতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে এডিপিতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। বাড়তি অর্থ ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে ব্যয় মেটানো হবে। এই কারণে সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রিা বাড়িয়ে ৩১ হাজার ২২১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল প্রায় ২৬ হাজার কোটি টাকা।


Top