আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


মেসির জন্য ইরানের উপহার

টাকাকড়ির টানাটানি আছে, তাই লিওনেল মেসির সঙ্গে জার্সি বদলাতে পারবেন না ইরানের ফুটবলাররা। কারণ একটিমাত্র জার্সি দিয়েই যে ইরানের ফুটবলারদের কাটাতে হবে গোটা বিশ্বকাপ। তাই বলে কি খালি হাতেই ফিরিয়ে দেবেন লিওনেল মেসিকে, ভাগ্যচক্রে যাঁর বিপক্ষে খেলার সুযোগ হয়েছে জাভেদ নেকুনামের দলের? গোলের ডালি দেওয়ার দুঃসাহস নেই, বদলে নেওয়া যাবে না জার্সিটাও, তাই খুদে জাদুকরের জন্য দেশ থেকে বিখ্যাত ইরানি কার্পেট নিয়েই ব্রাজিল রওনা হয়েছে ইরানের ফুটবল দল।
সোনালি রেশমের বুননে দুটি কার্পেটে অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা ফুটিয়ে তোলা, সেই সঙ্গে আছে পারস্যের নিজস্ব প্রথাগত নকশা ও সূক্ষ্ম কারুকাজ। হয়তো ব্রাজিলের সরকারপ্রধান বা অন্য কাউকে সেটা উপহার দিয়েই বিশ্বকাপের সুযোগে লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির সঙ্গে বন্ধুত্বের বন্ধনটাও দৃঢ় করতে চায় ইরান। আরেকটি কার্পেট মেসির জন্য, রেশমের বুননে মেসির অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। নিচে ইংরেজিতে শুভ কামনা জানানো হয়েছে মেসিকে আর গোটা জিনিসটাই মুড়ে ফেলা হয়েছে ফ্রেমে। এমন সূক্ষ্ম কারুকাজের কার্পেট শুধু বাজারদরেই  একেকটি লাখো ডলারে বিকাবে অনায়াসে। আর অ্যান্টিক মূল্য ধরলে তো সেটা গিয়ে ঠেকবে অকল্পনীয় অঙ্কে! এমন দুটি উপহার নিয়েই মঙ্গলবার ব্রাজিলের উদ্দেশে দেশ ছেড়েছেন কার্লোস কুইরোজের শিষ্যরা। ব্রাজিল বিশ্বকাপে ইরানের গ্রুপসঙ্গী আর্জেন্টিনা, নাইজেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা। তাই দেশবাসী তাদের দ্বিতীয় রাউন্ডে খেলা নিয়ে আশাবাদী না হলেও সবাই চায় দলকে ভালো খেলতে দেখতে। একই সুর দলের মিডফিল্ডার আন্দ্রানিক তৈমুরিয়ানের কণ্ঠে, ‘আমি মনে করি, আমাদের দলের অবস্থা বেশ ভালো এবং আমরা অনেক শক্তিশালী। আশা করছি, দেশের জন্য সম্মান বয়ে আনতে পারব।’ সিনহুয়া, বিজনেস স্ট্যান্ডাড

– See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2014/06/05/92640#sthash.lSCTdwVI.dpuf


Top