আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ভূঞাপুরে দুই হাজার বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ ৩ যুবক আটক

1387436230Tangail_District_Map

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার গোল চত্বর থেকে দুই হাজার বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত প্রাইভেটকারে থাকা মাসুদ রানা, সুর্য মিয়া ও আলম মিয়া নামে তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বঙ্গবন্ধু সেতু পাড় হচ্ছে একটি প্রাইভেটকার-এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোল চত্বর থেকে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারটি থেকে বিশেষ কায়দায় রাখা দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


Top