যুক্তরাষ্ট্রেআবারওকৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেএক বাংলাদেশি কলেজ ছাত্র।দক্ষিণ ফ্লোরিডার পামবিচ স্টেট কলেজের ছাত্র নিহত শিহাব মাহমুদকে (২২) গত শুক্রবার দোকানে কর্মরত অবস্থায় মুখোশধারী এক দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।
গত ৩০ মেযুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টার দিকে ফ্লোরিডায় এক বাংলাদেশির মালিকানাধীন ‘সেভরন কনভেনিয়েন্স স্টোরের’ ভেতরে ঢুকেশিহাব মাহমুদকে গুলি করে পালিয়ে যায় ঐ দুর্বৃত্ত। প্রায় এক বছর আগে শিহাব পামবিচ স্টেট কলেজে ভর্তি হয়েছিলেন। পড়ার খরচ চালানোর জন্য রাতের পালায় উক্ত দোকানে কাজ করতেন। পুলিশের পক্ষ থেকে হত্যাকারীর বর্ণনা দিয়ে তার সম্পর্কিত তথ্য দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে ৯৬ ঘণ্টায় খুনি গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দোকান মালিক মোহাম্মদ নাইম জানান,হামলাকারী কোন অর্থ লুট করেনি। শিহাবকে হত্যা করেদুর্বৃত্তের পালিয়ে যাওয়ার ঘটনায় মনে হচ্ছে শিহাবকে খুনের জন্যই তিনি এসেছিলেন।
এ ঘটনায় ফ্লোরিডা প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জহির বলেন, কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা এটি প্রথম নয়। অধিকাংশ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তিনি জানান,ফ্লোরিডার মায়ামি, ফোর্ট লডারডেল, ওয়েস্ট পামবিচ প্রভৃতি স্থানে বাংলাদেশি মালিকানাধীন সহস্রাধিক ‘গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্স স্টোর’ রয়েছে।এগুলোর ৯০ ভাগ কর্মচারি বাংলাদেমি। গভীর রাতেই দুর্বৃত্তরা ঐসব দোকানে হানা দিয়ে থাকে। তাই কর্মীদের নিরাপত্তা দিতে পুলিশের টহল বাড়ানো দরকার।গতমঙ্গলবার যুক্তরাষ্ট্রে শিহাবের জানাজা হয়। তার বাড়ি নেত্রকোনা জেলায়। গ্রামের বাড়িতেইলাশ দাফন করা হবে বলে স্বজনরা জানান। ফ্লোরিডায় আসার আগে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে অ্যারিজোনায় থাকতেন শিহাব।