আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সাদা মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদা মিয়া ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, আজ বুধবার দুপুরে সাদা মিয়া নিজ ঘরে বিদ্যুতের লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।


Top