আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


সুস্মিতা সেনের বাড়ির ছাদ ধসে পড়েছে

সুস্মিতা সেনের বাড়ির ছাঁদ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বলিউডের মডেল ও অভিনেত্রী সুস্মিতা সেনের বাড়ির ফলস সিলিংয়ের একটি অংশ ধসে পড়েছে। এ ঘটনায় দারুণ মর্মাহত সুস্মিতা সেন। মুম্বাইয়ের জুভু এলাকায় তাঁর বাড়ি। আশার কথা এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  জানা গেছে, এই বাড়িতে সুস্মিতা সেন অল্প কিছুদিন ধরে থাকছেন। সিলিংয়ের একটি অংশ সশব্দে ধসে পড়ে মঙ্গলবার। অভিনেত্রী সুস্মিতা ও তার বাচ্চারা ওই বাড়িতে থাকলেও তাদের কোনো ক্ষতি হয়নি। সম্প্রতি মরিশাস থেকে ফিরে আসা এই অভিনেত্রী এই ঘটনায় দারুণ চোট পেয়েছেন। এতো সাজানো গোছানো অ্যাপার্টমেন্টে এই ধরনের ঘটনা ঘটায় বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।


Top