আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


পুরুষের ১৯, নারীর ২৯৮ মিনিট!

image_90751.young_adult_couple_watching_tv_rem01050

আপনার স্বামী, বাবা কিংবা ভাই যখন টেলিভিশন দেখছে, তখন হয়তো ঘরের কাজে আপনার দম ফেলারও ফুরসত নেই। এটা আপনার কাছে বিশেষ একটা পরিস্থিতি মনে হতে পারে। কিন্তু ভারতে গৃহস্থালির কাজে গড়পড়তা চিত্রটা এমনই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সেখানে দৈনিক একজন পুরুষ ঘরের কাজে গড়ে ১৯ মিনিট ব্যয় করেন। বিপরীতে নারী ব্যয় করেন ২৯৮ মিনিট। কেবল ঘরের কাজেই নয়, অবসরের ক্ষেত্রেও নারীর অবস্থা একই।
ফ্রান্সভিত্তিক সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি) জরিপ পরিচালনা করে। জরিপের বরাত দিয়ে গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্বে ভারতীয় পুরুষরাই ঘরের কাজে সবচেয়ে কম সময় (১৯ মিনিটি) ব্যয় করেন, যেখানে ভারতীয় নারীরা রান্না, কাপড় ধোয়ার মতো অন্যান্য কাজে ব্যয় করেন প্রায় পাঁচ ঘণ্টা (২৯৮ মিনিট)। এশিয়ান দেশগুলোর মধ্যে কোরীয় (২১ মিনিট), জাপানি (২৪ মিনিট) ও চীনা (৪৮ মিনিট) পুরুষরাও ঘরের কাজে খুব একটা সময় দেন না। তবে সবচেয়ে বেশি সময় (১১৪ মিনিট) দেন স্লোভেনিয়ার পুরুষরা। জরিপে দেখা গেছে, ভারতীয় নারীরা অবসরের জন্য প্রতিদিন গড়ে ২২১ মিনিট সময় পান। এর মধ্যে টিভি দেখা, খেলাধুলা ও নানা ধরনের বিনোদনমূলক কাজ রয়েছে। বিপরীতে অবসরের জন্য পুরুষরা পান ২৮৩ মিনিট। ভারতীয় পুরুষরা প্রতিদিন গড়ে ৭০৩ মিনিট খরচ করেন ব্যক্তিগত কাজে; যেমন- ঘুমানো, খাওয়া, মদ্যপান ইত্যাদি। ওইসিডি জরিপটি ভারতের ১৯৯০ দশকের নথিপত্রের ভিত্তিতে করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন ওমেনের (আইসিআরডাবি্লউ) জরিপেও একই চিত্র পাওয়া গেছে। তাদের হিসাবে, মাত্র ১৬ শতাংশ ভারতীয় পুরুষ ঘরের কাজে নারীদের মতো সময় দেন। তবে ঘরের কাজে দক্ষতা না থাকায় তাঁরা বেশির ভাগ ক্ষেত্রে নারীদের মতো কাজ করতে পারেন না।
আরো খবর:


Top