আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


সৌদিতে অগ্নিকাণ্ড নিহত ৩ শ্রমিকের দাফন কুমিল্লায়

সৌদিতে অগ্নিকাণ্ড নিহত ৩ শ্রমিকের দাফন কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি  :

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার ৩ শ্রমিকের মৃতদেহ মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়িতে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারানদিয়া গ্রামের জমশের আলীর ছেলে নাজির হোসেন (৩২), হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের হাজী মো. ইসমাইল হোসেনের ছেলে বাহাউদ্দিন (২৭) ও মেঘনা উপজেলার শিবনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. আব্দুল গাফফার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের কফিন মঙ্গলবার রাতে বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-০৪০ নম্বর ফ্লাইটে মৃতদেহগুলো ঢাকায় আসে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ১২ মে রাতে সৌদির রিয়াদে শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচারে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশিসহ ১১ জন শ্রমিক মারা যান। বাকি দু’জন ভারতীয়। ৯ বাংলাদেশির মধ্যে ৭ জনের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার ৭ জনের মধ্যে ৩০ মে ৪ জনের মৃতদেহ দেশে আনা হয়। একই দিন দেশে আসে মাদারীপুর ও নোয়াখালীর ২ জনের মৃতদেহ।


Top