আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

images

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার রাত ১টার দিকে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় আাধিপত্যের জের ধরে নিজ দলের কর্মীরাই তাকে হত্যা করেছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে জসিম উদ্দিন আদর্শগ্রামের নিজ বাড়ি থেকে একই গ্রামের একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে যুবলীগের প্রতিপক্ষ গ্রুপ তার উপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সোনাগাজী মডেল থানার ওসি মো আবু সালেহ জানান, দলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Top