আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


শেখ হাসিনাকে আড়াইবারের প্রধানমন্ত্রী বললেন লতিফ সিদ্দিকী

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আড়াইবারের প্রধানমন্ত্রী’ বললেন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য নাসিম ওসমানের মৃত্যু নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন যিনি দুই বারের প্রধানমন্ত্রী’। তখন উপস্থিত সংসদ সদস্যরা তাঁর দিকে তাকালে লতিফ সিদ্দিকী তাঁর বক্তব্যে পুনরায় ‘আড়াই বছরের প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বক্তব্য দেন।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন। ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত ঐকমত্যের সরকারের প্রথম বাজেট উত্থাপিত হবে এই অধিবেশনে।


Top