আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


কালিয়াকৈরে ডিজে পার্টি থেকে মদসহ ১৫ তরুণ-তরুণী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লী’ বিনোদন পার্কের ভেতর অনুষ্ঠিত ডিজে পার্টি থেকে ১৫ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই ডিজে পার্টিতে মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য পরিবেশনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ পল্লী বিনোদন পার্কে দিনের বেলায় চলে পিকনিক, শুটিংসহ নানা অনুষ্ঠান এবং রাতে চলে মদ, জুয়ার আসরসহ অসামাজিক কার্যকলাপ। মাঝেমধ্যে আয়োজন করা হয় ডিজে পার্টির নামে অশ্লীল নৃত্য। গত বৃহস্পতিবার রাতে ঢাকার এক ব্যক্তির উদ্যোগে ওই বিনোদন পার্কের ভেতর ডিজে পার্টির আয়োজন করা হয়। ওই ডিজে পার্টিতে অর্ধশতাধিক তরুণ-তরুণী মদ্যপান করে অশ্লীল নৃত্য শুরু করে। এর ফাঁকে চলে অসামাজিক কার্যকলাপ। খবর পেয়ে পুলিশ ওই বিনোদন পার্কের ভেতর অভিযান চালায়। এ সময় পুলিশ ওই ডিজে পার্টি থেকে সাত তরুণী ও আট তরুণকে গ্রেপ্তার করে। এ সময় পার্কের ব্যবস্থাপকসহ অন্যরা পার্কের সীমানা দেয়াল টপকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তল্লাশি করে ৯টি বিদেশি মদের বোতল ও দুই শতাধিক বিয়ারের ক্যান উদ্ধার করে।

বিনোদন পার্কটির ব্যবস্থাপক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিবাহবাষির্কীর অনুষ্ঠান হবে বলে ঢাকার শওকত আলম নামের এক ব্যক্তি বুকিং নিয়ে ডিজে পার্টির আয়োজন করে। তিনি পার্কটিতে অসামাজিক কার্যকলাপের কথা অস্বীকার করে বলেন, এখানে দিনের বেলায় পিকনিক ও শুটিং ছাড়া অন্যকিছু চালানো হয় না।


Top