আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


চট্টগ্রামে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

image_90423.air arabia

ওড়ার ৪৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ। ১৩৪ জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে শারজাহগামী ওই উড়োজাহাজটি। এর ৪৫ মিনিট পর বিমানটি বিমানবন্দরে অবতরণ করে বলে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিজানুর রহমান জানান।

“টেকনিক্যাল কারণে বিমানটি অবতরণ করেছে বলে বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে,” বলেন তিনি। তবে ফ্লাইটটি ফের কখন ছেড়ে যাবে সে বিষয়ে বিমান কর্তৃপক্ষ কিছু বলেনি বলে জানান ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মিজানুর।

এদিকে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম বলেন, ১০ হাজার মিটার ওপরে ওঠার পর পাইলট উড়োজাহাজের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান।

ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। এ কারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। তাই বিমানটি জরুরি অবতরণ করেছে।


Top