আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


৫০ ফুট লম্বা সাপ!

স্বাভাবিক ‘অ্যানাকোন্ডা’র চেয়েও গড়ে দশ গুণ বড়। প্রায় ৫০ ফুট লম্বা ও এক হাজার ১২৪ কেজি ওজনের এই সাপটিকে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় সাপ বলে মনে করা হচ্ছে। ভাগ্যিস পৃথিবী থেকে এটি বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। না হলে মাংসাশী-তৃণভোজী সব প্রাণীই সাপটির ভয়ে অস্থির হয়ে থাকত। বলছি, ‘টাইটানোবোয়া’ নামের এক সাপের কথা।
জীবাশ্মবিদরা জানিয়েছেন, ৬০ লাখ বছরেরও আগে এই সাপটি কলম্বিয়ার আশপাশের জঙ্গল এবং সমুদ্রে বিচরণ করত। আকারে বড় ছিল বলে জলাভূমিসংলগ্ন পানিই বেশি পছন্দ ছিল টাইটানোবোয়ার। সম্প্রতি দৈত্যাকার এ সাপের ফসিল উদ্ধার করা হয় কলম্বিয়ার রাঞ্চেরিয়া নদীর উপত্যকার করেজন কয়লা খনি থেকে। এর পরপরই তা অন্তর্ভুক্ত হয় দেশটির স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে। সেখানে সাপটির একটি বিরাটাকার রেপ্লিকা রাখা হয়েছে।
এ যাবতকালে পাওয়া সবচেয়ে বড় সাপটির বিষয়ে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যাবিষয়ক অধ্যাপক ডেভিড পলি জানান, রাঞ্চেরিয়া নদীর উপত্যকার কাছ থেকে পাওয়া এ সাপ সম্ভবত আফ্রিকান অঞ্চলেই বেশি বিচরণ করত। রাঞ্চেরিয়া নদীকে ‘ফসিল প্রাণীর খনি’ অ্যাখ্যায়িত করে থাকেন বিজ্ঞানীরা। এর আগেও এখান থেকে অনেক পুরনো প্রাণীর ফসিল মিলেছিল। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


Top