আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেলেন মেয়র মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি অসুস্থ আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেলেন মেয়র আলহাজ্ব এম মনজুর আলম।মঙ্গলবার বিকেলে তিনি নগরীর একটি ক্লিনিকে তাকে দেখতে যান।

তিনি অসুস্থ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় রাজনীতিবিদ বেলায়েত হোসেন, কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, জহর লাল হাজারী,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার ও কর্পোরেশনের  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ সংশ্লিষ্ট চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!