আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


শিরচ্ছেদের জের, শ্রীলংকা সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠানো স্থগিত করেছে

শ্রীলংকা সৌদি আরবে গৃহপরিচারিকা পাঠানো স্থগিত করেছে। সূত্র-এনডিটিভি

খবরে বলা হয় লংকার এক যুবতি গৃহপরিচারিকাকে সে দেশে শিরচ্ছেদ করার পর কলম্বো এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সরকারি সূত্রে বলা হয় সৌদি কর্তৃপক্ষ গৃহপরিচারিকাদের বীমার আওতায় না আনা পয্যন্ত সে দেশে কোন  পরিচারিকা না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ৫ লাখ শ্রীলংকান কর্মরত রয়েছে যাদের মধ্যে বেশীর ভাগ মহিলা গৃহপরিচারিকা।

দ্য সানডে লীডার এর প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে শ্রীলংকা ফরেন এমপ্লয়মেন্টের চেয়ারম্যান অমল সেনেলানকাধিকারা বলেন সৌদি আরবে শ্রীলংকার গৃহপরিচারিকা পাঠানো হবেনা।

এএলএফইএ’র চেয়ারম্যান আপনসো বলেছেন তিনি এই ব্যাপার নিয়ে শ্রীলংকার সংশ্লিষ্ঠ মন্ত্রীর সাথে আলাপ করবেন।


Top