আজ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


এক ঘণ্টা পেছাল বিপিএলের খেলা

সোমবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলাগুলো শুরু হবে আগের সময়ের চেয়ে এক ঘণ্টা পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম এ তথ্য জানান।

এর কারণ ব্যাখ্যায় বিপিএল গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, “দর্শকদের ‍সুবিধার কথা বিবেচনা করে খেলা এক ঘণ্টা পেছানো হয়েছে।”

সূচি অনুযায়ী সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ দুপুর আড়াইটা ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল।

নতুন সূচিতে দিনের প্রথম ম্যাচ বেলা সাড়ে ৩টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা  সাড়ে ৭টায় শুরু হবে।


Top