আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন-ভাঙচুর, আটক ৫

চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতালে নগরজুড়ে বেশ কিছু গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ নগরীর নাসিরাবাদ পলিটেকনিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে। বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

নগরীর লালদিঘি পাড়, ডিসি হিল, ইপিজেড, সিনেমা প্যালেসসহ বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে ছাত্রশিবির।

এ সব সমাবেশে নেতারা বলেন, গুলি কিংবা নির্যাতনের ভয় দেখিয়ে জামায়াতকে দমানো যাবে না। নেতা-কর্মীদের উপর নির্যাতন বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে।

সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণঅ দিলেও বিপিএলের খেলার কারণে চট্টগ্রামে হরতাল বেলা ১২ টা পর্যন্ত করে জামায়াত। হরতালে পুলিশ মারমুখী অবস্থানে থাকলেও নগরীর কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগরজুড়ে বড় ধরনের কোনো যানবাহন ছেড়ে যায়নি। আন্তঃজেলা বাস টার্মিনালগুলো থেকে কোনো বাস ছাড়েনি। বন্দরের অভ্যন্তরে কাজ চললেও গাড়ি চলাচল বন্ধ থাকায় দেশের কোথাও মালামাল পরিবহন হয়নি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!