আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ২০

 

রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ চলছে।

জামায়াতের কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার সাড়ে ১০টার দিকে দলটির নেতা-কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাঁধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পুলিশ অন্তত ২০ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে।

জামায়াত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলে নিক্ষেপ করে। এ সময় জামায়াত-শিবির কর্মীরাও পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে। সংঘর্ষকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। একটি বাসে আগুন জ্বলতে দেখা গেছে।

অন্যদিকে সচিবালয়ের সামনেও জামায়াত-শিবির কর্মীরা মিছিল করছে। মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ এক শিবির কর্মীকে আটক করেছে। এছাড়া বাংলা মটর এলাকাতেও শিবিরকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পর্যন্ত সংঘর্ষ চলছে।

[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ঢাকা]

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!