আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ

 জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রণীত বিসিবির সংশোধিত গঠনতন্ত্রকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি সারা মাহবুব ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রিটের শুনানিতে ক্রীড়া পরিষদের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বিসিবির আইনজীবী ছিলেন ব্যারিস্টার ফজলে নুর তাপস।

অপরদিকে রিটকারীরর আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক।

বিসিবির সাবেক পরিচালক ও স্থপতি মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল (বাবু) বিসিবির গঠনতন্ত্রের কিছু সংশোধনীকে চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে বিসিবির আলোচিত সংশোধিত গঠনতন্ত্র কেন অবৈধ হবে না—এ মর্মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওপর আদালত রুল জারি করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!