আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বরিশালে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আহত ১০, আটক ৪

Jamat logooo-

পুলিশের আকস্মিক হামলায় বরিশালে ১৮ দলের সমাবেশ পণ্ড হয়ে গেছে।

শুক্রবার সকাল ১১টায় বাকশাল দিবস উপলক্ষে নগরীর অশ্বিনীকুমার টাউন হল চত্বরে সমাবেশের আয়োজন করে বরিশাল ১৮ দল। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়ার মুক্তির দাবিতে মিছিল নিয়ে সমাবেশে প্রবেশকালে আকস্মিকভাবে শিবির নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। শিবিরকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয়পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়।
বরিশাল মহানগর শিবির সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান জানান, তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ চার শিবির নেতাকর্মীকে আহত অবস্থায় আটক করেছে বলে দাবি করেন তিনি। আহতরা হলেন পুলিশ কনস্টেবল মুক্তা, শিবির নেতা কাওসার, ফিরোজ, মহিউদ্দিন, তরিকুল ইসলাম, মাহেদ, শরীফ, সুজনসহ ১০ জন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শিবির পুলিশের ওপর হামলা চালালে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!