আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


জামায়াত নেতা অধ্যাপক ফজলুল করিম গ্রেপ্তার

Mirsarai Jamat Neta Grepter Photo

চট্টগ্রামের মিরসরাই উপজেলা জামায়াতের (উত্তর) সাবেক আমীর ও সংগঠনটির রুকন অধ্যাপক ফজলুল করিমকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার বারইয়ারহাট এফ. কে স্কুল এন্ড কলেজ থেকে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল খায়ের জানান, ফজলুল করিম দ্রুত বিচার আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর সারাদেশে জামায়াতের হরতালের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে মিরসরাই উপজেলা জামায়াতের ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।


Top