আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গুলি করে শিশু অপহরণ

মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশুকে অপহরণ করেছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।
গতকাল রোববার সকাল সাতটায় রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যা বের একাধিক দল শিশুটির খোঁজে নামলেও এখনো কোনো তথ্য মেলেনি।
অপহূত পরাগ মণ্ডল কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডলের ছেলে। অপহরণকারীদের গুলিতে আহত হয়েছেন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমল মণ্ডলের স্ত্রী লিপি মণ্ডল প্রতিদিনের মতো তিন সন্তানকে স্কুলে পাঠাচ্ছিলেন। তাঁদের গলিটি সরু হওয়ায় প্রতিদিনের মতো সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে গলির মুখে রাখা গাড়িতে তুলছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সেখানে আসে এবং গুলি করে মায়ের কাছ থেকে পরাগ মণ্ডলকে ছিনিয়ে নিয়ে যায়। লিপি মণ্ডল বুকে ও পায়ে, মেয়ে পিনাকি ও চালক নজরুল পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।


Top