আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


কোনো ধর্মের লোকজন আজ নিরাপদ নয়ঃ খালেদা

বর্তমান সরকারের অধীনে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়- এমন মন্তব্য করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ‘একঘরে’ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

কক্সবাজারের উখিয়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পরিদর্শনের পর রোববার এক সম্পৃতি সমাবেশে তিনি বলেন, “দুর্নীতি ও লুটপাট করে সরকার দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। তাদের হাতে কোনো ধর্মের লোকজন আজ নিরাপদ নেই। বৌদ্ধদের শত বছরের মন্দির-উপাসনালয়ে তারা আগুন দিয়ে লুটপাট করেছে।”

“তাই আওয়ামী লীগকে একঘরে করে দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুনভাবে দেশকে গড়ে তুলতে হবে”, বলেন খালেদা জিয়া।

উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সম্পৃতি সমাবেশের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন থানা থেকে আসা নেতা-কর্মী ও বিভিন্ন সম্পদায়ের প্রতিনিধিরা এ সমাবেশে অংশ নেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!