আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


ভারতের হুজুগে মেতে ওঠার প্রবণতা আছেঃমোশাররফ

পাকিস্তানের সেনারা ভারতের জওয়ানের শিরশ্ছেদ করেনি বলে মন্তব্য করেছেনদেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ।  ভারতের বেসরকারি টেলিভিশনচ্যানেল ‘টাইমস নাও’ দেওয়া এক সাক্ষৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরওবলেন, ভারত কখনো পাকিস্তানের সঙ্গে ভদ্র সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেনি।

কাশ্মির সীমান্তে ভারতীয় দুই সেনাকে শিরশ্ছেদে হত্যা করে  এক জওয়ানের মাথানিয়ে গেছে বলে নয়াদিল্লি যে অভিযোগ করেছে তাও নাকচ করে দেন পারভেজমোশাররফ। তিনি বলেন, ‘মাথা কেটে কোনো সেনার লাশ ফেরত দেওয়া একটি অমার্জনীয়অপরাধ। কিন্তু, পাকিস্তানের সেনাদের আমি চিনি, এ ধরনের নিষ্ঠুরতা আমাদেরসংস্কৃতি নয়।’

ভারতের রাজনীতিবিদ ও মিডিয়াসহ সবারই হুজুগে মেতে ওঠার প্রবণতা আছে বলেও মন্তব্য করেন পারভেজ মোশাররফ।


Top