আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


আশরাফুলের ব্যাটিং তাণ্ডবে ঢাকার দ্বিতীয় জয়

বিপিএলে মোহাম্মদ আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তারা ৩৫ রানে হারিয়েছে নবাগত রংপুর রাইডার্সকে।

২০৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রানের বেশি করতে পারেনি রংপুর। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আব্দুর রাজ্জাকের দল।

তবে নাসির হোসেন এবং ও’ ব্রায়েন মিলে ১১৬ রানের জুটি গড়ে দলকে স্বপ্ন দেখিয়ে ছিলেন। তবে শেষপর্যন্ত জেতাতে পারেননি তারা। ৪৯ বলে ৮০ রান করে মোশাররফের হাতে সাকিবের শিকার হন নাসির। আর ব্রায়েন অপরাতি থাকেন ৪০ রানে। এছাড়া রান আউট হওয়ার আগে ইমরুল কায়েস করেন ১৬ রান।

ঢাকার পক্ষে সাকিব ২টি ও লোকুয়ারাচ্চি ১টি উইকেট পান।

এরআগে ৪৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। শেষদিকে জশুয়া কবের ঝড়ে টানা দ্বিতীয় ম্যাচ দলীয় দ্বিশতকে পৌঁছায় গ্লাডিয়েটর্স।

নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২০২ রান। প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে চার উইকেটে ২০৪ রান করেছিল তারা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্লাডিয়েটর্স। প্রথম ঝড়ো সূচনা করেন লুক রাইট, কিন্তু ১৬ বলে ২২ রানে অমিত মজুমদারের বলে সাজঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে অর্ধশতক করা এনামুল হক করেন ১৯ রান। তবে ব্যাটে ঝড় ছিল আশরাফুলের।

সাকিব আল হাসান ১৩ রানে কেভিন ও’ ব্রায়ানের শিকার হন, একটি করে ছয় ও চার হাঁকান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এরআগে ৩০ বলে ৬ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন আশরাফুল। রাইডার্স অধিনায়ক আব্দুর রাজ্জাকের বলে ধীমান ঘোষের তালুবন্দি হন তিনি। পঞ্চম উইকেট জুটিতে কব ও ওয়াইজ শাহের ২৫ বলে ৫৪ রানের জুটিতে আরেকটি দুর্দান্ত দলীয় স্কোর করে গ্লাডিয়েটর্স।

শেষ ওভারের চতুর্থ বলে ওয়াইজ শাহ বোল্ড হন তাপস বৈশ্যের বলে, ২২ বলে ২৮ রান করেন তিনি। আর ১৬ বলে দুটি করে চার-ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন কব।

রাইডার্সের পক্ষে একটি করে উইকেট নেন তাপস বৈশ্য, আব্দুর রাজ্জাক, অমিত মজুমদার, নাসির হোসেন ও কেভিন ও’ ব্রায়ান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!