আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


খালেদা জিয়া-ড্যান মজিনা দুই ঘন্টা বৈঠক

undefined

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় এ বৈঠক হয়। রাত আটটায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
শমসের মবিন বলেন, “প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে দু’দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।”
এছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ড্যান মজিনার সঙ্গে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন।


Top
error: Content is protected !!