আজ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


গোপালপুরে শতাধিক নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না জাল এবং চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ডগা এবং হেলেঞ্চা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল এবং চাই জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।


Top