আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


টাঙ্গাইল-২ আসনে টানা দুইবারের সংসদ সদস্য হলেন ছোট মনির

কে এম মিঠু, গোপালপুর :

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ হাজার ৫১ হাজার ৭৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু (ঈগল) পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা ২ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

ফলাফলে দেখা যায়, ১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ ভোট প্রদান করা হয়। ১ হাজার ৬৬৯ টি ভোট বাতিল করা হয়। ৪৬.৮৯ ভাগ ভোট কাটিং হয়। আর একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।


Top