আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বাজারে এলো টেলিটকের থ্রিজি মডেম

বাজারে এলো রাষ্ট্রায়ত্ব মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের দ্রুতগতি সম্পন্ন থ্রিজি ইন্টারনেট মডেম। নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ফ্ল্যাশ’ নামের এই থ্রিজি মডেম আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে টেলিটকের

ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান বলেন, “ইন্টারনেট ব্যবহারকারী সব ধরনের গ্রাহকদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে এ মডেম।”

চার এমবিপিএস গতির ‘প্লাগ এন্ড প্লে’ মডেমের বৈশিষ্টগুলো তুলে ধরে তিনি বলেন, “সিমসহ এর মূল্য রাখা হয়েছে দুই হাজার ৫০০ টাকা। প্রিপেইড প্যাকেজে ১০ জিবি এবং পোস্টপেইড প্যাকেজে ১২জিবি ডাটা বিনামূল্যে দেয়া হচ্ছে।”

গত অক্টোবর মাসে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধু ঢাকায় থ্রিজি সেবা শুরু করে। মুজিবর রহমান জানান, আগামী ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম ও সিলেটে এ সেবা শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে টেলিটকের বিপণন ব্যবস্থাপক সামসুজ্জোহা বলেন, “প্রাথমিকভাবে মডেমে সর্বোচ্চ ৪ এমবিপিএস গতি পাওয়া গেলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে গতি বাড়ানো হবে।”


Top
error: Content is protected !!