আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল ৮ সাদা ৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-বামপন্থীদের সমর্থিত নীল দল ও বিএনপি-জামায়াতের সমর্থিত সাদা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ৩১ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ আটটি পদে নীল দল এবং সাধারণ সম্পাদকসহ সাতটি পদে সাদা দলের শিক্ষকেরা জয়ী হয়েছেন।

নীল দলের বিজয়ীরা হলেন: ফরিদ উদ্দিন আহমেদ (সভাপতি), মো. হাসিবুর রশীদ (কোষাধ্যক্ষ), মোহাম্মদ জিয়াউর রহমান (যুগ্ম সম্পাদক), মো. আখতারুজ্জামান (সদস্য), আবুল বারকাত (সদস্য), আ ব ম ফারুক (সদস্য), সাবিতা রিজওয়ানা রহমান (সদস্য) ও তাজিন আজিজ চৌধুরী (সদস্য)।

সাদা দলের বিজয়ীরা হলেন: মামুন আহমেদ (সাধারণ সম্পাদক), মো. আখতার হোসেন খান (সহসভাপতি), সদরুল আমিন (সদস্য), আবুল হাসনাত (সদস্য), এ বি এম ওবায়দুল ইসলাম (সদস্য), লুত্ফর রহমান (সদস্য) ও লায়লা নূর ইসলাম (সদস্য)।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আজ সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচনে ভোট নেওয়া হয়। এক হাজার ৫৯১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩২১ জন। ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফউল্লাহ ভূঁইয়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বেলা তিনটা থেকে ভোট গণনা করা হয়। বিকেল পাঁচটায় নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!