আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


সাগর-রুনি হত্যাকাণ্ড : সাংবাদিকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও আ

সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবে সব সাংবাদিক সংগঠন। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জাতীয় পর্যায়ের চারটি সাংবাদিক সংগঠন। যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী এবং মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভুঁইয়া। বিবৃতিতে স্বাক্ষর করেন ডিইউজে সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।


Top