আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৬ দফা দিবসে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা ও শহর আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করা হয়েছে।

আজ ৭ জুন থানা ব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

প্রতি বছর ৭ই জুন বাংলাদেশে ‘৬ দফা দিবস’ পালন করা হয়। ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামীলীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা, নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন।

উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, সম্পাদক মো. আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম রঞ্জু, শহর আওয়ামী যুবলীগ সভাপতি মেহেদী হাসান টগর, সম্পাদক মো. রাসেল কবীর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


Top