আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


ভূঞাপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এলেঙ্গা প্রেসক্লাবের মানববন্ধন

অভিজিৎ ঘোষ, বিশেষ সংবাদদাতা :

টাঙ্গাইলের ভূঞাপুরে ৬ সাংবাদিকদের ওপর জুয়াড়ি কর্তৃক হামলার প্রতিবাদে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদসভায় বক্তারা জানান, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে, আগামী ২৪ ঘন্টা পর কঠোর কর্মসূচী হাতে নেয়া হবে। থানা পুলিশ জুয়াড়িদের গ্রেফতারে কোন উদ্যোগ নিচ্ছে না বলেও বক্তারা অভিযোগ করেন।

এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে, প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সরকারি শামছুল হক কলেজের উপাধ্যক্ষ মো. নয়া মিয়া,এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন,উপজেলা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক বাবর আলী তালুকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহআলম মোল্লা, পৌর কাউন্সিলর বরকত আলী, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটের কাশবন এলাকায়, জমজমাট এক জুয়া আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে, সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়ি সন্ত্রাসীরা। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরাম্যান আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাক ও বার্তাটোয়েন্টিফোর.কম এর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসি টেলিভিশনের ক্যামেরা, মাইক্রোফোন ভাঙচুরসহ অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয় জুয়াড়ি সন্ত্রাসীরা। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াআসর পরিচালনাকারী ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ুর বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!