আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


স্কাউটস গোপালপুর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

কে এম মিঠু, গোপালপুর :

বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসকে সভাপতি এবং ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদারকে সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার (১৭ জুন) স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রেজা মোহাম্মদ গোলাম মাহমুদ প্রধান, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, স্কাউটস টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুবকর সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান প্রমূখ।

উপজেলার সকল মাধ্যমিক প্রাথমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারি শিক্ষকমন্ডলীগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!