আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস শনিবার অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন।

জানা যায়, উপজেলার ভাদুড়িচর গ্রামের মিজবাহ উদ্দীন অবৈধ ড্রেজার মেশিন দিয়ে জলমহাল থেকে বালু উত্তোলন করছিলেন। এতে লাগোয়া পাকা সড়ক দেবে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস অকুস্থলে হাজির হন এবং মিসবাহউদ্দীন আটক করেন।

পরে উপজেলা নির্বাহী পরিষদ কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!