আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে যৌন হয়রানির অভিযোগে বখাটের এক বছরের কারাদন্ড

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমান আদালত এক বখাটেকে এক বছরের কারাদন্ড দিয়েছে।

গোপালপুর থানার এসআই মো. আবু তাহের জানান, গোপালপুর পৌরশহরের সূতী হিজুলীপাড়া গ্রামের মো. ওসমান আলীর বখাটে পুত্র মো. সুজন মিয়া (২৭) উপজেলার আলমনগর ইউনিয়নের বাগুয়াটা এলাকার কলেজ পড়ুয়া জনৈক এক ছাত্রীকে প্রায়শই উক্ত্যক্ত করতো। আজ বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ১০টায় ঐ বখাটে যুবক জনৈক ছাত্রীর কলেজ যাওয়ার পথ আটকিয়ে ফোন নম্বর চায়। ফোন নম্বর না দেয়ায় বখাটে যুবক অশ্লীল কথাবার্তা, কুপ্রস্তাব দেয়াসহ ছাত্রীটির কাপড় ধরে টানাটানি করে। পরে জনৈক ছাত্রী তার মাসহ এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখত অভিযোগ দিলে থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমিন ভ্রাম্যমান আদালত দন্ড বিধি ৫০৯ ধারা মোতাবেক মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদানের মাধ্যমে বখাটেকে জেলহাজতে প্রেরণ করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!