আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে চাঁদাবাজির মামলায় আনন্দ টিভির প্রতিনিধি সোহেল রানা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :

টাঙ্গাইলের গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি সোহেল রানা (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ২১ জুন বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় তাকে গ্রেফতার করা হয়। সোহেল উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের বাবুল সওদাগরের ছেলে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

গোপালপুর থানার এসআই এবং তদন্তকারি অফিসার আসলাম উদ্দীন জানান, আনন্দ টিভি এবং দৈনিক আমার সংবাদের গোপালপুর উপজেলা প্রতিনিধি সোহেল রানা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। সে গত ১৩ জুন বুধবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর গ্রামের বাসিন্দা ও উদ্যমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেনের নিকট পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে বেলায়েত হোসেনের বিরুদ্ধে আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকায় মানহানিকর খবর প্রকাশ করাসহ তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নাজেহাল করার হুমকি দেন।

পরে গত ১৪ জুন বৃহস্পতিবার বেলায়েত হোসেন গোপালপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে আজ ২১ জুন বৃহস্পতিবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে, যার মামলা নম্বর ১৯। পরে আজ রাত সোয়া ৯টার দিকে সোহেল রানা গোপালপুর থানায় আসলে থাকে গ্রেফতার করা হয়। আগামীকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!