আজ || রবিবার, ৩১ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে ১০ হাজার মানুষ অংশ নিলেন আওয়ামীলীগ নেতার ইফতার ও দোয়া মাহফিলে

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (গোপালপুর-ভূঞাপুর) টাঙ্গাইল-২ আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তানভীর হাসান ছোট মনিরের দেয়া ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

রোববার (১০ জুন) স্থানীয়  সুতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ  ইফতার ও দোয়া মাহফিল প্রায় ১০ হাজার লোক অংশ গ্রহন করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু খান, জেলা পরিষদের মেম্বার মুক্তিযোদ্ধা অাব্দুল কাদের তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান অাল মামুন, টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবদুল গফুর, জেলা বাসকোচ মালিক সমিতির মহাসচিব ও টাঙ্গাইল চেম্বার অফ কমার্স’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুস সোবাহান তুলা, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বালা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিকসহ প্রায় ১০হাজার ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!