আজ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ট্র্যাব বিজয় দিবস সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা শাবনূর

বাংলাদেশটাইমসডটনেটঃ চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ট্র্যাব বিজয় দিবস সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা শাবনূর। তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। মন্ত্রী পুরস্কার দিয়ে গিয়ে শাবনূরের ব্যাপক প্রসংশাও করেন। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের

সুরমা হলে মুক্তিযুদ্ধের আলোচনা ও ট্র্যাব বিজয় দিবস সম্মাননা-২০১২ প্রদান করা হয়।

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাচসাস সভাপতি আবদুর রহমান, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও ডিপিবিএল গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে।

সাংবাদিক অভি চৌধুরীর উপস্থাপনায় মুক্তিযুদ্ধ দিয়ে অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা শুরু হয়ে বিজয় দিবস দিয়ে শেষ হয়।

দ্বিতীয় ভাগে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশা লতা বৈদ্য, সাংবাদিক সলিম উল্যা সেলিম ও ডা. আবদুল মবিন।

এছাড়াও সাংবাদিকতায় আবদুর রহমান, সমাজসেবায় জয়নাল আবেদীন চৌধুরী, সংস্কৃতিতে তারানা হালিম এমপি, চলচ্চিত্র প্রযোজনায় আব্বাস উল্লাহ, চলচ্চিত্র অভিনয়ে শাবনূর, সঙ্গীতে শফিউদ্দিন শিকদার, অনুষ্ঠান নির্মাণে আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, মতিউর রহমান মাইকেল, আবাসন শিল্পে সৈয়দ হোসেন সৈকত, কৃষি ক্ষেতে মিজানুর রহমান রুবেল।


Top