আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের পশ্চিম ডুবাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসা এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ধর্ষণ হওয়া শিশুটি পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী গ্রামের লিটন মিয়ার সন্তান।

থানায় করা মামলার এজহার থেকে জানা যায়, শিশু লিজা খাতুন গত ২ জুন শুক্রবার নানী শেফালী বেগমের সাথে গোপালপুর পৌরশহরের পশ্চিম ডুবাইল মামার বাড়ি বেড়াতে আসে। গত মঙ্গলবার দুপুরে লিজা বাড়ির পাশে এক আম বাগানে খেলতে গেলে একই পাড়ার রহিজ উদ্দীনের ছেলে জহর আলী (১৫) এবং শহিদ আলীর ছেলে ইকবাল হোসেন (১৭) আম বাগানের পাশে বলাই চৌকিদারের বাঁশঝাড়ে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষন করে। নানী শেফালী বেগম নাতনী লিজাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে কান্নারত অবস্থায় আম বাগান থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর গ্রামের প্রভাবশালী মহল আপোষরফার কথা বলে শিশুটিকে হাসপাতালে না পাঠিয়ে স্থানীয়ভাবে চিকিৎসার পরামর্শ দেয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন গোপন সূত্রে খবরটি জানতে পেরে শিশুটিকে মেডিকেল অফিসারদের দ্বারা মেডিকেল করান এবং ধর্ষণের আলামত পেয়ে শিশুর অভিভাবকদের থানায় পাঠিয়ে মামলা দায়ের করার ব্যবস্থা করান। বুধবার রাতে শিশুর বাবা মো. লিটন মিয়া জহর ও ইকবালকে আসামী করে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ০৭ তারিখ ৭ জুন ২০১৭।

তদন্তকারী দারোগা সোহরাব হোসেন জানান, আজ বৃহস্পতিবার টাঙ্গাইল মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে। পলাতক আসামীদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!