আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


শিমুল হত্যার প্রতিবাদে ঘাটাইলে সাংবাদিকদের মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) : সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ রবিবার দুপুরে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যোগে ঘাটাইল উপজেলা সদরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরাম সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজত হোসেন, মানবাধিকারকর্মী মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, ফোরামের সম্পাদক নূরুজ্জামান মিঞা, সহসভাপতি নজরুল ইসলাম, আনছার আলী, কে এম মিঠু, যুগ্ম সম্পাদক এস এম শহিদুল ইসলাম, দাস পবিত্র, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সদস্য আতোয়ার রহমান, টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি আতিকুর রহমান প্রমূখ।

মানববন্ধনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অর্ধশত সাংবাদিক অংশ নেন।


Top
error: Content is protected !!