আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে মাদক বিরোধী জনসভা অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে সমাজে অবাধে মাদক বিক্রি ও মাদক সেবন থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে সচেতনতা ও প্রচারণামূলক মাদক বিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
’নেশা মুক্ত থাকব, সুন্দর জীবন গড়ব’ স্লোগানে শুক্রবার বিকেলে পৌরশহরের ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের আয়োজনে এ মাদক বিরোধী জনসভার উদ্বোধন করে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির) বলেন, ”আসুন সংক্রামক ব্যাধির মতো হামলে পড়া স্বাস্থ্যের জন্য মহা ক্ষতিকর ধুমপান বর্জন ও মাদককে না বলি। মাদক ও জঙ্গীমুক্ত দেশ গড়তে যুবসমাজসহ সবাই ঐক্যবদ্ধ হই”। গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার সমাজ থেকে মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং নির্মূলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং সকলের পাশে থেকে একযোগে তিনি কাজ করার ঘোষণা দেন। আলোচক হিসেবে পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন নেশার মরণ ছোবল থেকে ডুবাইল সমাজ তথা গোপালপুরকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা করেন। যুব সমাজের পক্ষে আয়োজক প্রধান মো. রফিকুল ইসলাম রঞ্জু’র উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, আব্দুস সোবহান, যুবসমাজের পক্ষে নাসির উদ্দিন, শফিক তুহিন, রাসেল কবির, কামাল হোসেন, ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাদক বিরোধী তথ্যচিত্র প্রদর্শন, মাদক বিরোধী নাটিকা, জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!