আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দু’দিনব্যাপি পৌষ সংস্কৃতি উৎসব

কে এম মিঠু, গোপালপুর :  গোপালপুর উপজেলার ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী হাইস্কুল মাঠে দু’দিনব্যাপি পৌষ সংস্কৃতি উৎসব আজ রবিবার শেষ হয়। গতকাল শনিবার উৎসবের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা রেজাউল হক সোনা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ওসি আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান আবুল কালাম জুরাত, বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল, প্রধান শিক্ষক সোলায়মান হোসেন প্রমুখ।

ভাওয়াইয়া ও পল্লীগীতি পরিবেশন করেন জহির আলীম, লাভলী শেখ, রাখি ও কাসপিয়া আবেদীন। মঞ্চত্ব হয় নাটক ‘একটি পয়সা ও ফেরারী সম্রাট’। অভিনয় করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারসহ স্থানীয় শিল্পীরা।


Top