আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


সেনাবাহিনীতে যোগ হয়েছে চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ হয়েছে নিজস্ব অর্থায়নে কেনা চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০।
অত্যাধুনিক এ ট্যাংক অন্তর্ভুক্তির ফলে সেনাবাহিনীর সাঁজোয়া কোরের সামর্থ্য আরো বাড়ল। সমরশক্তি বৃদ্ধি পেল।
চীনের তৈরি এই ট্যাংক একবার জ্বালানি নিয়ে চারশ’ কিলোমিটার যেতে পারে। সাধারণ সড়কে এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬১ কিলোমিটার, ওজন ৪৮ হাজার কিলোগ্রাম। এই ট্যাংকে রয়েছে বিস্ফোরক প্রতিরোধক আর্মার।
সূত্রে জানানো হয়, এমটিবি-২০০০ থেকে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে গোলা নিক্ষেপ করা যায়। এর মূল কামানে ব্যবহার করা যাবে ১২৫ মিলিমিটার ব্যাসের গোলা। এছাড়া ৭ দশমিক ৬২ মিলিমিটার ব্যাসের গুলি ছোড়ার জন্য একটি এবং ১২ দশমিক ৭ মিলিমিটারের গুলির জন্য আরেকটি মেশিনগান রয়েছে।
অত্যাধুনিক এই ট্যাংক ছাড়াও উইপন লোকেটিং রাডার এসএলসি-২ যোগ হয়েছে সেনাবাহিনীতে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!