আজ || সোমবার, ০১ Jun ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে স্কুলছাত্রী অপহরণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা :

Photo-Gopalpur-Tangail-19.05 (1)
টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের সূতি ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবি ছাত্রী নূরে জাহান মিম’র অপহরণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানবন্ধন থেকে অপহরনকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সুন্দর গ্রামের ফজলুল হকের বখাটে ছেলে শুভমনি সূতি ভি এম পাইলট মডেল হাইস্কুলের দশম শ্রেণীর মেধাবি ছাত্রী নূরে জাহান মিমকে অপহরণ করে। পরে ২৫ এপ্রিল মিমের বাবা রাহেদুজ্জামান মুক্তা শুভমনিসহ চারজনকে আসামী করে গোপালপুর থানায় অপহরন মামলা দায়ের হয়। মামলা হলেও এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!